রাজবাড়ীতে জেল হত্যা দিবস পালিত
রাজবাড়ী প্রতিনিধি-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ৭৫-এর ১৫ই আগস্ট হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় আজকের এই দিনটি পালন করেছে রাজবাড়ী জেলা আওয়ামীলীগ।
মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়।
জাতি আজ(৩ নভেম্বর) শুক্রবার মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতাকে যথাযথ শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে দেশের ইতিহাসের অন্যতম বর্বরোচিত এই কালো অধ্যায়টি স্মরণ করবে। আওয়ামীলীগসহ বিভিন্ন দল ও সংগঠনের উদ্যোগে পালিত হচ্ছে শোকাবহ এই দিনটি।
সকালে জেলা আওয়ামীলীগের আয়োজনে কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ৪নেতার প্রতিকৃতীতে পুস্পমাল্য অর্পণের মধ্যদিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২-আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি সভাপতিত্বে,সহ-সভাপতি ও রাজবাড়ী ১আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, কেন্দ্রীয় কমিটির সদস্যও জেলা আওয়ামীলীগের রেজাউল হক রেজাসহ অনেকে বক্তব্য রাখেন।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































